ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

২৪ ঘণ্টায় করোনায় দেশে দ্বিগুণ মৃত্যু

সারা দেশে করোনা সংক্রমণ কিছুটা কমে এসেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৫ জনে।মঙ্গলবার (১ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৮৮৩টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ২৩ হাজার ৮১৭ জনের নমুনা পরীক্ষায় আরও ৭৯৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৪ হাজার ৩৭৬ জনে। শনাক্তের হার ৩ দশমিক ৩৫ শতাংশ।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৬০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ২২ হাজার ১২৫ জন।


২৪ ঘণ্টায়  পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৩৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৪৮ শতাংশ। এর আগে গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) করোনা আক্রান্ত হয়ে আরও ৪ জন মারা যান। এ সময় ৮৯৭ জনের দেহে করোনা রোগী শনাক্ত হন।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১ মার্চ) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু বেড়েছে। তবে আগের দিনের তুলনায় কমেছে আক্রান্ত রোগীর সংখ্যা।


গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু ঘটেছে রাশিয়ায়। এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ফ্রান্স, ইন্দোনেশিয়া, তুরস্ক ও ভারত। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৩ কোটি ৬৮ লাখ ৬৮ হাজার ৭৯৬। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৯ লাখ ৭৪ হাজার ৫৭৬ জনে। আর সুস্থ হয়েছেন ৩৬ কোটি ৮০ লাখ ৬২ হাজার ৩ জন।


এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৬ লাখ ৪৪ হাজার ৩৪৯ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৭৫ হাজার ১০২ জনের। আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ৩০ হাজার ১৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৪ হাজার ৫৪ জনের।


আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৭ লাখ ২ হাজার ৮১৫ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৩৮ হাজার ৩৬৭ জন। পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৮৮ লাখ ৪ হাজার ৭৬৫ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬১ হাজার ২২৪ জন।আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, জার্মানি সপ্তম, তুরস্ক অষ্টম, ইতালি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪১তম।


২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

ads
ads
ads

Our Facebook Page

↑